ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর আর্জেন্টিনার খেলোয়াড়রা একটি রাজনৈতিক ব্যানার নিয়ে সমর্থকদের সঙ্গে জয় উদযাপন করেন, যেখানে লেখা, ‘লাস মালভিনাস (ফকল্যান্ডসের স্প্যানিশ নাম) আর্জেন্টাইনদের’। এভাবে আনন্দ উদযাপন করতে গিয়ে সম্ভবত ঝুঁকির মুখে পড়ল বিশ্ব চ্যাম্পিয়নরা। ফিফার স্টেডিয়াম আচরণবিধি অনুযায়ী, স্টেডিয়ামের ভেতরে ‘রাজনৈতিক, আপত্তিকর এবং/অথবা বৈষম্যমূলক প্রকৃতির ব্যানার, পতাকা, প্রচারপত্র, পোশাক এবং অন্যান্য সামগ্রী’ নিষিদ্ধ। বিশ্ব ফুটবলের […]